শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

চাঁদপুরে ইজতেমায় জুমার নামাজ আদায় করলেন ১০ সহস্রাধিক মুসল্লি

চাঁদপুরে ইজতেমায় জুমার নামাজ আদায় করলেন ১০ সহস্রাধিক মুসল্লি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ৮:১৬ পিএমসর্বশেষ: ২৩ অক্টোবর ২০২৬, ৮:১৬ পিএম
চাঁদপুরে ইজতেমায় জুমার নামাজ আদায় করলেন ১০ সহস্রাধিক মুসল্লি

চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা। শুক্রবার (২৩ অক্টোবর) ইজতেমার দ্বিতীয় দিনে জুমার নামাজে ১০ সহস্রাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

তাবলিগ জামাতের আয়োজনে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চাঁদপুর শহরের পুরানবাজার দোকানঘর এলাকার মেঘনা নদীর পাড়ে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন শুরু হয়। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইজতেমার মাঠে প্যান্ডেল নির্মাণসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়।

তাবলিগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ জেলা ইজতেমা শনিবার (২৪ অক্টোবর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

তিন দিনব্যাপী এ আয়োজনে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে বয়ান, জিকির-আসকারসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম চলছে। শেষ দিনে আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ