শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ৭:৪৬ এএমসর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ৭:৪৬ এএম
অনুশীলনে জ্ঞান হারিয়ে হাসপাতালে বায়ার্ন কোচ

বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি শুক্রবার অনুশীলনের সময় জ্ঞান হারিয়ে ফেলেছেন। ক্লাব জানিয়েছে, জরুরি চিকিৎসক দল তাকে হাসপাতালে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটে বায়ার্নের রিজার্ভ দলের অনুশীলনে। ক্লাবের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘শুক্রবার এফসি বায়ার্নের রিজার্ভ দলের অনুশীলনে জ্ঞান হারানোর পর ভিনসেন্ট কোম্পানিকে চিকিৎসা নিতে হয়েছে। হাসপাতালে তার পুরোপুরি পরীক্ষা চলছে। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকবেন।

গত মঙ্গলবারও কোম্পানি অনুশীলনে ছিলেন না। সেদিন সংবাদ সম্মেলনেও আসেননি। আর্সেনালের বিপক্ষে আলিয়ানজ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ছিল তার পরের দিন। সেই ম্যাচ ড্র হয়। ৪০ বছর বয়সী কোম্পানি ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার।

ম্যাচ শেষে তিনি নিজেই অসুস্থতার কারণ জানিয়েছিলেন। তিনি বলেন, ‘গত সপ্তাহে আমি বেশ বাজে একটা ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। আমি অবশ্যই শরীরের কথা শুনিনি। তারপর একসময় শরীরই বলল, অনেক হয়েছে, আর না!

শুক্রবার বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবেরল জানান, কোচের স্বাস্থ্যই ক্লাবের কাছে সবার আগে। তিনি বলেন, ‘আমাদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার তার স্বাস্থ্য। এফসি বায়ার্ন হিসেবে আমরা সব চেষ্টা করব, যাতে তিনি দ্রুত সেরে ওঠেন। ভিনি সব প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা পাচ্ছেন। তার যত সময় লাগে, সেটাও পাবেন। তার কোচিং স্টাফের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। তারাই তার দায়িত্ব সামলাবেন।

মঙ্গলবার ইংলিশ সহকারী কোচ অ্যারন ড্যাংকস অনুশীলন করান। আর্সেনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনও তিনিই করেন। তখন তিনি বলেন, ‘মাঝে মাঝে তার পায়ে এর প্রভাব পড়ছিল। তিনি কিছুটা ব্যথা পাচ্ছিলেন। এটা স্রেফ একটা ভাইরাস। তার বিশ্রাম দরকার।

ড্যাংকস আরও বলেন, ‘এখন সবচেয়ে জরুরি হলো, আমরা তাকে বিশ্রাম নিতে বলছি। তার যত সময় লাগে, তিনি সেটা নিন। সেটা যত দিনই হোক।

শনিবার বুন্দেসলিগায় বায়ার্ন খেলবে ফ্রাইবুর্গের মাঠে। বায়ার্ন এখন টেবিলের শীর্ষে। ফ্রাইবুর্গ আছে তিন নম্বরে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ