রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১:১২ এএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ১:১২ এএম
নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

শেখ হাসিনার সঙ্গে তুলনা করে তারেক রহমানকে অবৈধভাবে ক্ষমতায় থাকার অভিযোগ করার পর জাতীয় সংসদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করে নৈতিকতার প্রমাণ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান রাশেদ খান।

পোস্টে তিনি লেখেন, ‘শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করেছে জামায়াতের প্রক্সি সংগঠনের সভাপতি নাহিদ ইসলাম।

নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান বলেন, যে জাতীয় সংসদে সরকারি দল হিসেবে বিএনপি অবৈধ, সেই সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম কীভাবে বৈধ হন?

তিনি আরও লেখেন, শেখ হাসিনার সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবৈধ বলার আগে নাহিদ ইসলামের উচিত ছিল জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা।

রাশেদ খান বলেন, পদত্যাগের আগে বিএনপি সরকারকে অবৈধ বলে বক্তব্য দেওয়ায় এখন নাহিদ ইসলাম পদত্যাগ না করলে তার কোনো নৈতিক ভিত্তি থাকবে না।

পোস্টের শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে নৈতিকতার প্রমাণ দেবেন এবং রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এনসিপির জনভিত্তির প্রমাণ দেবেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ