রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ২:১৪ এএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ২:১৪ এএম
‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে মাওলানা আশরাফ মাহদি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে আগের কমিটির চার আলেমের মধ্যে দুজনকে রাখা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি।

শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

আগের কেন্দ্রীয় কমিটিতে আশরাফ মাহদি ছাড়াও মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা রফিকুল ইসলাম আইনী ও মাওলানা ইনজিমামুল ইসলাম ছিলেন। তাদের মধ্যে আশরাফ মাহদি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, সানাউল্লাহ খান কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল), রফিকুল ইসলাম আইনী কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও ময়মনসিংহ বিভাগের অঞ্চল তত্ত্বাবধায়ক এবং ইনজিমামুল ইসলাম কেন্দ্রীয় সদস্য ছিলেন।

পুনর্গঠিত কমিটিতে আশরাফ মাহদি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদে বহাল রয়েছেন। সানাউল্লাহ খানকে ধর্মবিষয়ক সম্পাদক করা হয়েছে। তবে আগের কমিটিতে থাকা রফিকুল ইসলাম আইনী ও ইনজিমামুল ইসলাম নতুন কমিটিতে নেই।

ফেসবুক পোস্টে আশরাফ মাহদি লেখেন, ‘সংখ্যাটা চার থেকে দুইয়ে নেমে এসেছে। দুইজন মাইনাসের কারণ জানা নাই। আর যে দুইজনকে রাখা হল তাদেরও নামকাওয়াস্তে।

আন্দোলনে আলেমদের ভূমিকা এবং সংগঠন গড়ে ওঠার পর তাদের অবস্থান নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি লেখেন, ‘আপনার মাথায় টুপি আছে, শরীরে ধর্মীয় লেবাস আছে? আপনার কাজ শুধু আন্দোলনে রক্ত দেওয়া। আর সংগঠন মোটামুটি দাঁড় করিয়ে দিলে, আপনার সিরিয়াল নিচের দিকে নামতে থাকবে।

ধর্মীয় ইস্যুতে বক্তব্য দেওয়া নিয়ে আপত্তির প্রসঙ্গও তুলে ধরেন আশরাফ মাহদি। তিনি লেখেন, ‘ধর্মীয় ইস্যুতে আপনার কথাবার্তা নিয়েও ব্যাপক আপত্তি, যদিও আমরা মধ্যপন্থি। আমাদের লাগবে মিলাদ পড়ানোর হুজুর। রাষ্ট্র আর আইনে আবার ধর্ম কী? রাষ্ট্র গঠন কারা করবে, এসব আমরা বিদ্বানরা আমাদের ভাই ব্রাদারদের নিয়ে ঠিক করব।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ