রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

বিতর্কের মুখে রোনালদোর সেই গোল

বিতর্কের মুখে রোনালদোর সেই গোল...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৫ এএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৫ এএম
বিতর্কের মুখে রোনালদোর সেই গোল

সৌদি প্রো লিগ বলছে, ইতিহাসের প্রথম ফুটবলার হিসাবে এক হাজার গোল করা থেকে আর মাত্র ১৮ গোলের দূরত্বে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম অপ্টার হিসাব বলছে, হাজারের চূড়া ছুঁতে আরও ১৯ গোল করতে হবে আল নাসরের পর্তুগিজ মহাতারকাকে। এই বিভ্রান্তির জন্ম দিয়েছে রোনালদোর সবশেষ গোল। যা এখন বিতর্কের জন্ম দিয়েছে ভালোভাবেই।

গত পরশু রাতে সৌদি প্রো লিগে আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে ক্যারিয়ারের ৯৮২তম গোল করেছেন ৪১ বছর বয়সি রোনালদো। এই গোল নিয়েই বেধেছে ‘গোল’।

আল নাসরের দ্বিতীয় গোলটি লিগ কর্তৃপক্ষ রোনালদোর নামের পাশে যোগ করলেও অপ্টার দাবি, গোলটি আত্মঘাতী। ম্যাচের ৪৯ মিনিটে জোয়াও ফেলিক্সের ফ্রিকিক থেকে লাফিয়ে হেড করার চেষ্টা করেন রোনালদো। বল তার মাথার স্পর্শ পেয়েছিল কি না, রিপ্লেতেও নিশ্চিত হওয়া যায়নি।

শেষ পর্যন্ত প্রতিপক্ষের ব্রাজিলীয় ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে কিছুটা দিক বদলে জালে জড়ায় বল। গোলের স্বীকৃতি নিয়ে বিতর্ক থাকলেও মাঠে রোনালদোর উদযাপনে সংশয়ের কোনো চিহ্ন ছিল না। বল জালে জড়াতেই চিরচেনা ‘সিউ’ উদযাপনে মাতেন তিনি।

তবে রোনালদোর মনে সংশয় না থাকলেও অপ্টা গোলটিকে স্বীকৃতি না দেওয়ায় ভবিষ্যতে রোনালদোর হাজার গোলের মাইলফলক ছোঁয়া নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ