সমালোচনার শিকার হলেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও তার স্ত্রী অভিনেত্রী রাশমিকা মান্দানা। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা বইছে।
সেই সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিজয় জানিয়েছেন, তারা দুজনই খুব সুখে আছেন। অন্যদের নেতিবাচক মন্তব্য তাদের সম্পর্কে প্রভাব ফেলবে না।
বিজয় লিখেছেন, স্ত্রী আমার সবচেয়ে ভালো বন্ধু। জীবনের সবচেয়ে সুন্দর যে বিষয়গুলো আমি ঠিকভাবে পেয়েছি, তার একটি হলো সে। যারা আমাদের নিয়ে চিন্তিত, তাদের জানাতে চাই, আমরা দুজনই দারুণ সুখে আছি। আমি ভাগ্যবান। পুরো পৃথিবী যদি আমাদের বিপক্ষে দাঁড়ায়, তবু আমরা একসঙ্গে থাকব।
এর আগে অনলাইনে ট্রল নিয়ে মুখ খুলেছিলেন রাশমিকাও। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সমালোচনার প্রতিবাদ জানান।
এরপর দুজনই এসব সমালোচনার জবাব দিলেন। স্ত্রী রাশমিকার পাশে থাকার কথা জানিয়ে তিনি স্পষ্ট করে বলেছেন, ব্যক্তিগত জীবন নিয়ে অনলাইনের নেতিবাচক মন্তব্যের চেয়ে তাদের সম্পর্কই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।



