রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৮:৫২ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৮:৫২ পিএম
জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

দিনাজপুরের পার্বতীপুরে দুপক্ষের জমি সংক্রান্ত বিরোধে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে গিয়ে প্রাণ গেছে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক স্কুলশিক্ষকের। এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনোরঞ্জন রায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের মৃত অসীম চন্দ্র রায়ের ছেলে ও চক সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে স্থানীয় মরহুম আজিজুল মাস্টারের বসতবাড়ি সংলগ্ন রাস্তা নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান (৩২) গংদের সঙ্গে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। রোববার (২৫ অক্টোবর) দুপুরে ওই রাস্তার জায়গা নিয়ে আজিজুল মাস্টারের পরিবার ও আসাদুজ্জামানের লোকজনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় শিক্ষক মনোরঞ্জন রায় দুপক্ষের বিরোধ মীমাংসা কিংবা পরিস্থিতি শান্ত করার উদ্দেশে সেখানে উপস্থিত হলে উত্তেজিত একপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয় এবং অতর্কিত হামলা চালায়। এতে তিনি পার্শ্ববর্তী ধানখেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- জমিজমা সংক্রান্ত বিরোধ মিটিয়ে দিতে চিরিরবন্দর থেকে মোল্লাপাড়া গ্রামে এসেছিলেন ওই শিক্ষক। এ সময় প্রতিপক্ষের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। পরে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। তবে তিনি মারধরের কারণে মারা গেছেন কিনা- তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে বলা যাবে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে সেখানের পরিস্থিতি শান্ত রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ