নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে স্বর্না রানী দাস (৭) ও রুপা রানী দাস (৪) নামের দুই বোনের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত স্বর্না রানী দাস স্থানীয় চর আমানুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং রুপা রানী দাস তার ছোট বোন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে পরিবারের অগোচরে বসতবাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে ওই দুই শিশু। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে দুই বোনকে একে একে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



