সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো

সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৪:৩৪ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৪:৩৪ পিএম
সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো

সর্বকালের সেরা ব্যালন ডি’অর নিয়ে আয়োজিত ভোটাভুটিতে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ভোটের হিসাবে রোনালদো এগিয়ে রয়েছেন। এই ভোটে অংশ নিতে ফুটবলপ্রেমীদের খরচ করতে হবে ১ ইউরো। ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরুর আগের সন্ধ্যা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর আগামী ২৮ অক্টোবর আনুষ্ঠানিক ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

এদিকে, ফ্রান্স ফুটবল জানিয়েছে, ‘অল-টাইম ব্যালন ডি’অর’ কোনো আনুষ্ঠানিক পুরস্কার নয়। বরং ফুটবলভক্তদের মতামত প্রকাশের সুযোগ করে দিতেই এই জনভোটের আয়োজন করা হয়েছে। নতুন কোনো ট্রফি চালু করা এর উদ্দেশ্য নয়; বরং ভক্তরা যেন নিজেদের পছন্দের খেলোয়াড়কে বেছে নিতে এবং নিজেদের মতামত তুলে ধরতে পারেন, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ