টি-টোয়েন্টি, ৫০ ওভারের ক্রিকেট ও চার দিনের ম্যাচ- এই তিন সংস্করণের প্রতিযোগিতাকে একই কাঠামোর আওতায় এনে ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি-থ্রি’ ট্রফি চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের ২০২৬-২৭ মৌসুমের ক্যাটাগরি ‘বি’র খেলোয়াড় নিলামে দলগুলো হাইভোল্টেজ সব তারকাকে দলে ভেড়াতে বেশ বড় অঙ্কের পয়েন্ট খরচ করেছে।
এই ক্যাটাগরির সর্বোচ্চ দামে সাব্বির রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ১ কোটি ২ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল এবং একমি। এ ছাড়া এই নিলামে আরও অনেকেই আছেন।
উল্লেখ্য, নিলামের প্রাথমিক তালিকায় তরুণ পেসার তানজিম হাসান সাকিবের নাম থাকলেও শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সংস্করণের নিলামে তাকে ডাকা হয়নি। মূলত চোটের কারণেই টি-টোয়েন্টি ড্রাফটে তার নাম ওঠেনি। তবে বিসিবি সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের বাকি দুই সংস্করণের নিলামে তাকে রাখা হবে।



