সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

অর্থনীতি ও বাণিজ্য

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৭:৪৩ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৭:৪৩ পিএম
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন তিনজনকে মনোনয়ন দিয়েছে সরকার। তাদের মধ্যে দুজন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।

অপরদিকে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি আরও এক বছর এ ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে পৃথক চিঠি দিয়ে নতুন এমডি মনোনয়নের বিষয়টি জানিয়েছে। মনোনীত তিনজনকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিতে ব্যাংকগুলোর পর্ষদকে বলা হয়েছে।

সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাহবুব আলম জনতা ব্যাংকের এমডি, জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূরুল হুদা বেসিক ব্যাংকের এমডি এবং যমুনা ব্যাংকের ডিএমডি নূর মোহাম্মদ অগ্রণী ব্যাংকের এমডি পদে মনোনয়ন পান।

সোনালী ব্যাংকের এমডি হিসেবে শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ যে বাতিল করা হয়েছিল, তা প্রত্যাহার হওয়ায় তিনি আরও এক বছর এ ব্যাংকের এমডি থাকবেন। বাকি তিনজনের প্রত্যেককে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে ব্যাংকগুলোর পর্ষদকে বলা হয়েছে।

বিডিবিএল ও রূপালী ব্যাংকের এমডি পদে কারও নাম আজ পর্যন্ত মনোনয়ন দেয়নি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ