সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের, পেস বোলারদের ইনজুরি কাটাতে বড় গ্রুপ তৈরি

ঠাসা সূচি ও ইনজুরির ঝুঁকি বিবেচনায় বিসিসিআই পেসারদের নিয়ে গড়েছে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা। জসপ্রীত বুমরাহসহ অনেক বোলারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে।

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৯:২৪ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৯:২৪ পিএম
বুমরাহদের নিয়ে ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা ভারতের, পেস বোলারদের ইনজুরি কাটাতে বড় গ্রুপ তৈরি

ঠাসা সূচির কারণে পেস বোলারদের ইনজুরির কথা চিন্তা করে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাদের সার্ভিস পেতে একটি ‘বুলেটপ্রুফ’ পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেই পরিকল্পনায় রয়েছেন ভারতের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাহ।

এখন নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। এরপর ওয়ানডে সিরিজ খেলবে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা ও লাল বল মিলিয়ে মোট ১২টি ম্যাচ খেলবে ভারত। শুধু তাই নয়, সামনে ঠাসা সূচির কারণে পেস বোলারদের নিয়ে একটি বড় দল তৈরি করেছে ভারত।

ভারতীয় পেস বোলিং কোচ মর্নি মর্কেল পরিকল্পনা নিয়ে ডেইলি বরিশাল-কে জানান, আমরা একটা বোলারদের গ্রুপ তৈরি রাখতে চাইছি। যাতে দরকার পড়লেই কাউকে খেলানো যায়। যত সময় গড়াবে, আমরা এখানকার পরিবেশ ও পিচ বুঝব, কারা প্রধান বোলার হিসেবে খেলবে, সেটা তত স্পষ্ট হবে।

মর্কেল আরও বলেন, আমাদের হাতে এমন অনেক বোলার রয়েছে যারা বিভিন্ন পরিবেশে খেলতে পারে। তার মধ্যে আর্শদীপ সিং একজন। ও পরিশ্রম করে। ওর দক্ষতা রয়েছে। আমি নিশ্চিত, লাল বলের ক্রিকেটেও আর্শদীপ ভালো খেলবে।

ভারতের বোলিং কোচ বলেন, প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের কাছে কী চাওয়া হচ্ছে। কয়েক জনকে ভারতীয় এ দলের হয়ে খেলিয়ে তৈরি করা হচ্ছে। ৫০ ওভারের ক্রিকেট ও টেস্টে ঘুরিয়ে ফিরিয়ে সকলকে খেলানো হবে। তার মধ্যে বুমরাহও রয়েছে। সকলের জন্য আমাদের বুলেটপ্রুফ পরিকল্পনা তৈরি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ