সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

জন্মদিনে গ্ল্যামারাস লুকে হাজির দীঘি

জন্মদিনে গ্ল্যামারাস লুকে হাজির দীঘি...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৮:১৭ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৮:১৭ পিএম
জন্মদিনে গ্ল্যামারাস লুকে হাজির দীঘি

জন্মদিনের শুরুতেই নতুন গ্ল্যামারাস সাজে ভক্তদের সামনে হাজির হয়েছেন ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সোমবার (২৬ অক্টোবর) নিজের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

তে হালকা নীল রঙের গাউন, পরিপাটি খোঁপা ও আকর্ষণীয় সাজে দেখা গেছে দীঘিকে। মোমবাতি ও ফুলে সাজানো সুন্দর পরিবেশে কখনো সূর্যমুখী ও গোলাপের তোড়া হাতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন, আবার কখনো মোমবাতি নিভিয়ে জন্মদিন উদ্‌যাপন করেছেন তিনি। ৩০ সেকেন্ডের এই ভিডিওতে যুক্ত করা হয়েছে জন্মদিনের বিশেষ সংগীত।

টির ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘কিছুই না, এটা শুধু আমার জন্মদিন।’ পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

২০০০ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন দীঘি। প্রয়াত চিত্রনায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রত চক্রবর্তীর একমাত্র সন্তান তিনি। শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে পা রেখে অল্প সময়েই দর্শকদের ভালোবাসা অর্জন করেন দীঘি। বর্তমানে বড় পর্দায় নায়িকা হিসেবেও নিয়মিত কাজ করছেন তিনি।

কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমার মাধ্যমে ২০০৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এর আগে বিজ্ঞাপনে মডেল হিসেবে পরিচিতি পেয়েছিলেন দীঘি। শিশুশিল্পী হিসেবে ‘কাবুলিওয়ালা’, ‘এক টাকার বউ’ ও ‘চাচ্চু আমার চাচ্চু’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

নায়িকা হিসেবে দীঘির প্রথম সিনেমা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘জংলি’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্মেও কাজ করেছেন দীঘি। সুমন ধর পরিচালিত ‘চিঠি’ তার প্রথম ওয়েব ফিল্ম। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ