মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পিএম
বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানের লামায় বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় লামা উপজেলার ফাঁসিয়াখালী হেডম্যানপাড়া ও বড়ছনখোলা এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন— লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউপির ২ নম্বর হ্লাথুইপাড়া এলাকার খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং ৫ নম্বর ওয়ার্ড বড়ছনখোলা এলাকার মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানান, লামা উপজেলার নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মং প্রু মারমা বাড়ি যাওয়ার পথে হেডম্যানপাড়ার কাছাকাছি পৌঁছলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে শিশু মোহাম্মদ সজিব নিজ বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ