গ্রেফতার ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজিব।
কক্সবাজারের চকরিয়া উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিবকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকায় নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরিবারের দাবি, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তাকে আসামি করা হয়েছিল।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাছুম ছিদ্দিকী বলেন, আকিত হোসেন বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাসহ দুটি মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলাগুলোতে তিনি জামিনে না থাকায় তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।



