বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৬ এএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৬ এএম
নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়ির আড়ালে চলছিল মাদকের কারবার। সেই বসতবাড়িতে অভিযান চালিয়ে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্যসহ (ইস্কাপ) মোছা. আমেনা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।

এদিন বিকাল ৩টা ২০ মিনিটে দুর্গাপুর থানার ২নং লক্ষ্মীপুর ইউনিয়নের বারমারী লক্ষ্মীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমেনা খাতুনের স্বামী আবুল কালাম কৌশলে পালিয়ে যান।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় ঘর তল্লাশি করে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য ‘ইস্কাপ’ উদ্ধার করা হয় এবং মাদক কারবারি মোছা. আমেনা খাতুনকে হাতেনাতে আটক করা হয়। তবে ডিবির দলটি বাড়িতে পৌঁছালে অপর অভিযুক্ত আবুল কালাম কৌশলে পালিয়ে যায়।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আটক নারী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ