মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৭:৪৬ এএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৭:৪৬ এএম
যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

নাটকের বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

সাদিয়া আয়মান। নাটকের বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী। তবে সম্প্রতি ছোটপর্দায় তার উপস্থিতি কিছুটা কমেছে। এর পেছনের কারণ হিসেবে একই ধরনের চরিত্রের একঘেয়েমিকে দায়ী করেছেন তিনি।

সম্প্রতি এক ঘরোয়া আড্ডায় নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবনের অগ্রাধিকার ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তরুণ অভিনেত্রী।

টিভি নাটক, ওটিটি এবং সিনেমা—এই তিন মাধ্যমে তাঁকে সমান্তরালে দেখা যাবে কি না, এমন প্রশ্নে সাদিয়া বলেন, ‘নাটকে ইতোমধ্যে কাজ কমিয়ে দিয়েছি। নাটকের এখনকার গল্পগুলো খুব একটা ভালো লাগছে না, মনের মতোও হয় না। একটা সময় স্ক্রিপ্ট এত ভালো লাগত যে কোনটা রেখে কোনটা করব, সেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতাম। কিন্তু এখন যেসব স্ক্রিপ্ট হাতে পাই, তা আর টানে না। একই ধরনের চরিত্রের বারবার পুনরাবৃত্তি বা একঘেয়েমি এড়াতেই মূলত নাটকে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি।

দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার তাগিদ থেকেই এখন বড়পর্দা, ওয়েব প্ল্যাটফর্ম ও নতুন ঘরানার প্রজেক্টগুলোর দিকে বেশি নজর দিচ্ছেন তিনি।

নিজের স্বভাব ও জীবনদর্শন সম্পর্কে সাদিয়া বলেন, ‘আমি সব সময় সোজা কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। জীবনের জটিলতা এড়িয়ে সহজ ও স্বতঃস্ফূর্তভাবে চলাই আমার পছন্দ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ