ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব পড়ল মিরপুর টেস্টেও। আকাশে মেঘ থাকায় আগে থেকেই ফ্লাড লাইট জ্বালিয়ে রাখা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে আকাশে কালো মেঘের পরিমাণ বাড়ায় শেষ পর্যন্ত খেলা বন্ধ করতে হলো আম্পায়ারদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ আজ মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম দিনের শেষ সেশনে আলোকস্বল্পতায় ম্যাচ আপাতত বন্ধ আছে। ৭০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২০৭ রান।
উইকেটে টিকে আছেন ওপেনার সাদমান ইসলাম ও লিটন দাস। সেঞ্চুরির খুব কাছে (৯৬* রান) আছেন সাদমান, অন্যদিকে লিটনের রান ৭।
এর আগে দিনের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি, ব্যক্তিগত ১৯ রানেই সাজঘরে ফিরেছেন তিনি।
এছাড়া তানজিদ হাসান ৭ ও মুমিনুল হক ২৮ রান করে আউট হয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এদিন ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন মুমিনুল।
তাওহিদ হৃদয় ৪২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন। তার পরিবর্তেই মাঠে নেমেছেন লিটন।



