বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৯:৪২ পিএমসর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৯:৪২ পিএম
লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

২০০৬ সালের ২৮ অক্টোবর দেশব্যাপী লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামী।

‎বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

‎কুমিল্লা মহানগর জামায়াতের নেতা নাছির আহমেদ মোল্লার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির।

‎সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। সেদিন প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার যে ঘটনা ঘটেছিল, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি অব্যাহত থাকবে।

‎তিনি বলেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনা জরুরি। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের কারণে কেউ যেন বিচারের বাইরে থাকতে না পারে, তা নিশ্চিত করতে হবে। আমরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

‎ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধ করতে হবে।

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, ২৮ অক্টোবরের ঘটনা দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছে। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতার অবসান ঘটানো জরুরি। তিনি এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান।

‎বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি টাউন হল মাঠ থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ