বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

বিশ্বকাপে এক দিনে বাংলাদেশের দুই জয়

বিশ্বকাপে এক দিনে বাংলাদেশের দুই জয়...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ৯:৪২ পিএমসর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ৯:৪২ পিএম
বিশ্বকাপে এক দিনে বাংলাদেশের দুই জয়

ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ এন্ড ফ্যাস্টিভালে বাংলাদেশ আজ দুই জয় পেয়েছে। আজ সকালে আজারবাইজানে বাংলাদেশ সিশেলসের বিপক্ষে আর বিকেলে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে জয়লাভ করে।

সকালে সিলেশসের বিপক্ষে বাংলাদেশ গোল করে লিড নেয়। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে সিলেশস সমতা আনে। পরবর্তীতে টাইব্রেকারে বাংলাদেশ চার গোল করে। বিপরীতে সিলেশস দুই গোল করলে বাংলাদেশ জয়লাভ করে। বাংলাদেশের গোলরক্ষক শ্রীনাথ হালদার দুটি গোল সেভ করেন।

সিলেশসকে হারানোয় বাংলাদেশের খেলা পড়ে সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচেও নির্ধারিত সময়ে স্কোরলাইন ১-১ ছিল। টাইব্রেকারে বাংলাদেশ ৪-৩ গোলে সিঙ্গাপুরকে পরাজিত করে।

ফিফা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৫ পর্যায়ে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করছে। ১৮৯ দেশ ৩২ গ্রুপে খেলছে। বাংলাদেশের 'সি' গ্রুপে ছয় দল ছিল। ছয় দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম।

বাংলাদেশ এখন অন্য ৩২ গ্রুপে পঞ্চম স্থানে থাকা দলগুলোর সঙ্গে খেলছে। সিলেশস ও সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশ এখন কোয়ার্টারে উঠেছে। গ্রুপের অবস্থান অনুযায়ী সমঅবস্থানে থাকা ৩২ দলের মধ্যে নক আউট ভিত্তিক খেলা হচ্ছে। এভাবে ৬ চ্যাম্পিয়ন দল বের করবে ফিফা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ