বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

তুরাগ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

তুরাগ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৬ এএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৬ এএম
তুরাগ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে নৌ-পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল মো. রাকিবসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে টঙ্গী বন্দর ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি আলোচনায় আসেন ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের মাধ্যমে।

উদ্ধার মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোন ও হাতঘড়ি দেখে তার পরিচয় শনাক্ত করা হয় বলে জানিয়েছে নৌ-পুলিশ।

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নৌ-পুলিশ জানায়, প্রাথমিকভবে তিনি পানিতে ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই সঠিক কারণ জানা যাবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ