বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বোনের

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বোনের...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১:১৩ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ১:১৩ পিএম
কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বোনের

ময়মনসিংহের কাভার্ডভ্যানের ধাক্কায় আরবিয়া (৮) ও রাবিয়া (৬) নামে দুই বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরবিয়া ও রাবিয়া পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

তারাকান্দা থানার ওসি আব্দুর রাশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে শিশু দুটির মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এ সময় তার সঙ্গে ছিল দুই মেয়ে। পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক পারাপারের সময় ফুলপুরগামী নীল-হলুদ রঙের একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেন জানান ওসি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ