শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

লিটনের চোট নিয়ে বিসিবি যা জানাল

লিটনের চোট নিয়ে বিসিবি যা জানাল...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৩:২২ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৩:২২ পিএম
লিটনের চোট নিয়ে বিসিবি যা জানাল

চোটের কারণে বাংলাদেশের হয়ে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের মাধ্যমে জাতীয় দলে ফিরলেও এবার নতুন করে চোটে পড়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ডান কনুইয়ে আঘাত পাওয়ায় তার পরিবর্তে উইকেটের পেছনে দায়িত্ব পালন করছেন জাকের আলি অনিক।

বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হওয়ার সময় ৩৪ রানে অপরাজিত ছিলেন লিটন। তবে ব্যাটিংয়ের পুরোটা সময়ই কনুইয়ের অস্বস্তিতে ভুগতে দেখা গেছে তাকে। ইনিংসের বিরতিতে জাকের আলিকে উইকেটকিপিং অনুশীলন করতে দেখে লিটনের চোটের বিষয়টি আরও স্পষ্ট হয়।

পরে এক বিবৃতিতে লিটনের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়জেদুল ইসলাম খান। তিনি জানান, প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় আঘাত পাওয়ায় লিটনের ডান কনুই থেঁতলে গেছে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অনুপস্থিতিতে বদলি উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন জাকের আলি।

ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলসের লাফিয়ে ওঠা একটি বল লিটনের ডান কনুইয়ে আঘাত হানে। এরপর কয়েকবার ফিজিওকে মাঠে ডেকে প্রাথমিক চিকিৎসা নিতে হয় তাকে। চোটের কারণে অস্বস্তিতে থাকা লিটন দ্রুত স্ট্রাইক বদলানোর চেষ্টা করেছেন বলেও মনে হয়েছে। এর মধ্যে স্ট্রাইকে গিয়ে আউট হয়েছেন বাংলাদেশের তিন টেলএন্ডার ব্যাটার। শেষ ১০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ২৭২ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

সাদমান ইসলামের ১০৫ রানের সেঞ্চুরির পরও বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। তাওহীদ হৃদয় করেছেন ৪২ রান, আর লিটন অপরাজিত ছিলেন ৩৪ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান নিয়েছেন ৫ উইকেট, যা টেস্ট ক্যারিয়ারে তার চতুর্থ ফাইফার।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ