ছোট দেশের বড় তারকা হিসেবে ইতিহাস গড়লেন রশিদ খান। আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার ক্রিকেট ক্যারিয়ারের ১২০তম ম্যাচে ছুঁলেন মাইলফলক। টি-টোয়েন্টিতে একমাত্র বোলার হিসাবে রশিদ খান শিকার করলেন ৭০০ উইকেট।
আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নতুন মাইলফলক অর্জন করলেন ২৪ বছর বয়সী এই লেগ স্পিনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নিলেন আফগান তারকা।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামার আগে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে রশিদ খানের প্রয়োজন ছিল মাত্র এক উইকেট।
রশিদ খান (আফগানিস্তান) – ১২০ ম্যাচে ২০০ উইকেট।
আদিল রশিদ (ইংল্যান্ড) – ১৫৩ ম্যাচে ১৭১ উইকেট।
এহসান খান (হংকং) – ১১৯ ম্যাচে ১৬৫ উইকেট।
ইশ সোধি (নিউজিল্যান্ড) – ১৪২ ম্যাচে ১৬৫ উইকেট।
টিম সাউদি (নিউজিল্যান্ড) – ১২৬ ম্যাচে ১৬৫ উইকেট।



