শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

এমন চরিত্র আগে কখনো করিনি: সারা আলি

এমন চরিত্র আগে কখনো করিনি: সারা আলি...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৩:৫৫ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৩:৫৫ পিএম
এমন চরিত্র আগে কখনো করিনি: সারা আলি

কেদারনাথ ঘুরে এলেন অভিনেত্রী সারা আলি খান। সে প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘কেদারনাথ আমার প্রিয় জায়গা। ওখানে বারবার যেতে চাই। ওখানে গেলে যে শান্তি পাই, যা অনুভূতি হয় তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’ বুধবার (২৮ অক্টোবর) কলকাতা ঝটিকা সফরে এসেই এমন কথা বললেন সারা আলি খান।

সময় বিকাল ৫টা। কাঁকুরগাছির মোড়ের কাছে ভিড় করে আছেন সাধারণ মানুষ। যান চলাচল স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশও। এগোতেই দেখা গেল নায়িকাকে দেখার অপেক্ষায় রয়েছেন সবাই। সবার মুঠোফোনও তৈরি।

সঞ্চালক তখন ঘোষণা করে দিয়েছেন আর কিছুক্ষণেই মঞ্চে আসছেন সারা আলি খান। একটি গহনা প্রস্তুতকারক সংস্থার শোরুম উদ্বোধনে এসেছিলেন তিনি। মঞ্চে উঠে শহর নিয়ে কথা উঠতেই অভিনেত্রী বলেন, ‘কলকাতা, আমি তোমাকে ভালোবাসি!

তিনি বলেন, ‘কলকাতা আমার ঠাকুরমার শহর, এখানে এসে খুব ব্যক্তিগত অনুভূতি হচ্ছে। ওর (শর্মিলা ঠাকুর) ব্যক্তিত্ব আমার আদর্শ। আমার ঠাকুরমা আমার কাছে সুন্দর এবং তিনি দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে চলেছেন।

২৩ অক্টোবর মুক্তি পেয়েছে সারা আলি খানের নতুন সিনেমা ‘উড়তা তীর’। পরিচালক করণ জোহর প্রযোজিত এ সিনেমায় আয়ুষ্মানের সঙ্গে জুটি বেঁধেছেন সারা আলি খান। কলকাতায় এসে নিজের সিনেমা নিয়েও কথা বলেন তিনি। দর্শকদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে আমার কর্তব্য নিত্যনতুন চরিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। এ সিনেমায় আমার চরিত্রটি অন্য আরেক সিনেমার তুলনায় একবারে আলাদা। এমন চরিত্র আগে কখনো করিনি।'

তিনি বলেন, 'আমার নতুন সিনেমাকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এখনো সিনেমাটি প্রেক্ষাগৃহে চলছে, তাই যারা এখনো দেখেননি, তারা দেখে নিতে পারেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ