শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

স্বাস্থ্য ও চিকিৎসা

হাম ও উপসর্গে মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো

হাম ও উপসর্গে মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ৫:১৪ পিএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ৫:১৪ পিএম
হাম ও উপসর্গে মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ২ শিশু মারা গেছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,৩১৬ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৭৫ শিশু। সব মিলিয়ে হামের নতুন রোগী ১,৩৯১ শিশু। এই নিয়ে সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে এক হাজার ২৫১ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকী ১১৪৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৫১ হাজার ৪৪৩ শিশু।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো হাম ও ডেঙ্গু বিষয়ক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , গত ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ ২৭ হাজার ৬৭৩ জন। এখন পর্যন্ত হামের রোগী পাওয়া গেছে ২৩ হাজার ৭৭০ জন। এছাড়াও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন দুই লাখ ২ হাজার ৬৩৯ শিশু। এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৯৪ হাজার ৩৯৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ শিশুর মধ্যে সিলেট ও খুলনা বিভাগের একজন করে রয়েছে। আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৯৭ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। আর হামের রোগী পাওয়া গেছে ৩৬ জন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ