বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৩:৫৬ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৩:৫৬ পিএম
দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

বলিউড অভিনেতা শাহিদ কাপুরকে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিলেও স্ত্রী মীরা রাজপুতকে কখনো ছোটপর্দায় দেখা যায়নি। নিজের সংসার ও ব্যবসা নিয়েই চিরকাল ব্যস্ত থাকেন তিনি। মাঝে মাঝে অবশ্য কোনো পার্টিতে দেখা গেছে শাহিদপত্নীকে। কিন্তু এবার স্বামী ও দেবরকে সঙ্গে নিয়ে কপিল শর্মা শোয়ে আসতে চলেছেন মীরা রাজপুত। সম্প্রতি অনুষ্ঠানের একটি ঝলক সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসে। সেখানে দেখা গেছে, শাহিদ কাপুর ও দেবর ঈশানের সঙ্গে বেশ মজার ছলে অনুষ্ঠানে প্রবেশ করছেন মীরা রাজপুত। শাহিদপত্নী সোফায় বসতেই বসতেই বলেন, এটিই তার প্রথম টিভিতে উপস্থিতি। এর আগে কখনো ছোটপর্দায় দেখা যায়নি তাকে।

এর আগে উড়তা পাঞ্জাব ছবিটি দেখতে গিয়েছিলেন স্ত্রীর সঙ্গে বলে জানান শাহিদ কাপুর। সেই ছবিটি যখন শুরু হয় তখন স্বামীর পাশেই বসে ছিলেন মীরা রাজপুত; ছবিটি শেষ হতে হতে তিনি অন্যত্র চলে যান। এ কথা শুনে কপিল মজা করে বলেন, ‘মীরা যদি কবির সিং দেখতেন তাহলে হয়তো পালিয়েই যেতেন।

একপর্যায় কথোপকথনের মাঝেই শাহিদপত্নী বলেন, শাহিদ একজন স্নেহশীল বাবা। তিনি সবসময় নিজের সন্তানকে প্রশ্রয় দেন, যদিও খারাপভাবে নয়। এরপর যখন মীরাকে জিজ্ঞাসা করা হয়, শাহীদের কোন খারাপ গুণ নিয়ে তিনি বিরক্ত, ঠিক তখন তিনি স্বামীর দিকে তাকিয়ে শুধু বলে ওঠেন— ‘শুধু একটাই বলতে হবে?’ এই কথা শুনে সবাই হেসে ফেলেন।

এর আগে মীরা বেশ কিছু সাক্ষাৎকারে নিজে স্বীকার করেছিলেন যে, প্রথম প্রথম তিনি ভীষণ একা বোধ করতেন। যেহেতু বয়সের অনেকটা ফারাক ছিল, তাই প্রথম প্রথম অস্বস্তিতে থাকতেন তিনি। যদিও সময় যত এগিয়েছে, ততই সেসব মিটে গেছে। এখন দুই সন্তান-স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি।

উল্লেখ্য, অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে বিচ্ছেদের পর সম্পূর্ণ পারিবারিকভাবেই মীরা রাজপুতকে বিয়ে করেন অভিনেতা শাহিদ কাপুর। যদিও প্রথমে তিনি একেবারেই রাজি ছিলেন না। কারণ মীরা তার থেকে প্রায় ১৩-১৪ বছরের ছোট ছিলেন; কিন্তু তারপরও এ বিয়েতে তারা রাজি হয়ে যান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ