বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

কর্মীদের ভালোবাসায় কাঁদলেন মির্জা ফয়সল

কর্মীদের ভালোবাসায় কাঁদলেন মির্জা ফয়সল...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৮:৫৭ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৮:৫৭ পিএম
কর্মীদের ভালোবাসায় কাঁদলেন মির্জা ফয়সল

নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ও স্লোগানের মধ্যে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন মির্জা ফয়সল আমীন।

চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে। চারদিকে স্লোগান, নেতাকর্মীদের উচ্ছ্বাস আর ফুলের শুভেচ্ছায় সিক্ত হন বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা ফয়সল আমীন। নেতাকর্মীদের ভালোবাসা ও আস্থার জবাব দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে জানান গভীর কৃতজ্ঞতা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে এ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ও স্লোগানের মধ্যে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন মির্জা ফয়সল আমীন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বুকভরা আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আপনার আমাকে এ অবস্থানে নিয়ে এসেছেন। আপনাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা জানাই।

নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত দেখা করার বিষয়ে তিনি জানান, পরদিন সকাল ১১টার মধ্যে জেলা বিএনপি কার্যালয়ে বসবেন। নামাজের বিরতি ছাড়া সারাদিনই সেখানে থাকবেন, যাতে নেতাকর্মীরা সুবিধামতো এসে তার সঙ্গে দেখা করতে পারেন।

দলীয় নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের কথাও স্মরণ করেন মির্জা ফয়সল আমীন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতী দল, জাসাস, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ