শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ৯:৫২ এএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ৯:৫২ এএম
পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

মহাসড়কে পুলিশভ্যানের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানার এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক এলাকায় বিক্ষোভ মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এএসআই মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর, কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিলের সময় সেখানে পুলিশভ্যান দেখা গেছে। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এ মিছিল করা হয়। মিছিলের একটি ভিডিও আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও মিছিলের ছবি পোস্ট করা হয়। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ