শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

‘আপনার মা কি অবিবাহিত?’— ক্রিকেট মাঠে ভক্তের প্ল্যাকার্ডে বিব্রত রিকেলটন

‘আপনার মা কি অবিবাহিত?’— ক্রিকেট মাঠে ভক্তের প্ল্যাকার্ডে বিব্রত রিকেলটন...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৭ এএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৭ এএম
‘আপনার মা কি অবিবাহিত?’— ক্রিকেট মাঠে ভক্তের প্ল্যাকার্ডে বিব্রত রিকেলটন

ক্রিকেট মাঠে খেলোয়াড়দের উদ্দেশে ভক্তদের নানা ধরনের বার্তা ও স্লোগান দেখা যায়। কখনো তা হয় প্রশংসার, কখনো আবার মজার ছলে করা কোনো আবদার। তবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টে এক দর্শকের প্ল্যাকার্ড নজর কেড়েছে একটু ভিন্ন কারণে। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার রায়ান রিকেলটনকে উদ্দেশ করে ওই দর্শক লিখেছিলেন, ‘আপনার মা কি অবিবাহিত?

ঘটনাটি ঘটে কেপটাউনের নিউল্যান্ডসে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে। অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালে জেরাল্ড কোয়েটজির ওভারে ব্যাট করছিলেন কুপার কনলি ও মিচেল স্টার্ক। এ সময় সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ক্যামেরায় ধরা পড়ে এক দর্শকের হাতে থাকা প্ল্যাকার্ডটি। তাতে লেখা ছিল, ‘রায়ান রিকেলটন, আপনার মা কি অবিবাহিত?

প্রথমে বিষয়টি বুঝতে পারেননি রিকেলটন। পরে সতীর্থরা তাকে মাঠের বড় পর্দার দিকে তাকাতে বলেন। পর্দায় নিজের উদ্দেশে লেখা বার্তাটি দেখতে পান তিনি। এ সময় প্ল্যাকার্ড হাতে থাকা দর্শককে উড়ন্ত চুমু দিতেও দেখা যায়।

দর্শকের এমন কাণ্ডে রিকেলটন মাথা নাড়লেও মুখে ছিল চাপা হাসি। মুহূর্তেই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয় হাস্যরস ও নানা প্রতিক্রিয়া।

মজার এ ঘটনার বাইরে ম্যাচেও আলোচনায় ছিলেন রিকেলটন। প্রথম ইনিংসে ৮৩ বলে ৪২ রান করেন তিনি। তার দল দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৩২৯ রান সংগ্রহ করে।

৩০ বছর বয়সী এই ব্যাটার প্রথম টেস্টে ডারবানে ওপেনিংয়ে নেমেছিলেন। তবে প্রথম দুই ইনিংসে শূন্য ও ২ রান করার পর তাকে ব্যাটিং অর্ডারের নিচের দিকে পাঠানো হয়।

গকেবেরহার দ্বিতীয় টেস্টে একবারই ব্যাট করার সুযোগ পান রিকেলটন। সে ইনিংসে করেন ৩১ রান। ম্যাচটিতে ইনিংস ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।

তৃতীয় টেস্টের আগে অস্ট্রেলীয় ব্যাটারদের বিপক্ষে স্টাম্পের কাছে দাঁড়িয়ে উইকেটকিপিং করার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছিলেন রিকেলটন। তার মতে, উইকেটকিপার স্টাম্পের কাছে দাঁড়ালে ব্যাটারের মানসিকতায় পরিবর্তন আসে। বিশ্ব ক্রিকেটে এখন এই কৌশলের ব্যবহারও বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ