অভিনেত্রী পরীমনি রুপালি পর্দার চেয়ে এ মুহূর্তে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ঝড় তুলছেন। সম্প্রতি তিনি জন্মদিন পালন করেছেন। সেই জন্মদিনের পার্টির অনুষ্ঠানের সাজসজ্জা এসেছে বিমানে করে। এ নিয়ে নেটিজেনদের মাঝে রীতিমতো হইচই পড়ে যায়। সেই জন্মদিনের রেশ এখনো কাটেনি অভিনেত্রীর। এবার ভক্ত-অনুরাগীদের মাঝে কমলা রঙের শাড়ি পরে ধরা দিলেন তিনি।
পরীমনির সাজপোশাকে নানা সময়ই ভিন্নতা দেখা যায়। শাড়িতে বরাবরের মতোই নজর কাড়েন তিনি। এবারও যেন তার ব্যতিক্রম হয়নি। কমলা রঙের শাড়ি, সাদা নকশার ব্লাউজ আর গলায় ঝলমলে হার—নতুন কয়েকটি ছবিতে এভাবেই দেখা গেছে অভিনেত্রীকে। যদিও আধুনিক কিংবা পাশ্চাত্য সাজেও নিজেকে মেলে ধরেছেন অনেকবার। তবে শাড়িতেই যেন তিনি মোহনীয় ও অনন্য, তা প্রমাণ করেছেন বহুবার।
সামাজিক মাধ্যমে শুক্রবার একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন পরীমনি। পরনে উজ্জ্বল কমলা রঙের শাড়ি। শাড়িজুড়ে রয়েছে সাদা ফুলের নকশা। এর সঙ্গে সাদার ওপর কমলা চুমকির ফুলহাতা ব্লাউজ পরিহিত অভিনেত্রী। গলায় লাল পাথর বসানো পেন্ডেন্ট, আর কানে ঝুলন্ত দুল— সব মিলিয়ে পরীমনির সাজে ছিল পরিপাটি অপরূপা। কখনো মিষ্টি হাসিতে, কখনো ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনো ভিন্ন ভঙ্গিতে খোলামেলা আবহে পোজ দিয়েছেন তিনি।
এসব ছবিতে পরীমনির চুলের স্টাইল যোগ করেছে নতুন মাত্রা। এক হাত কানের কাছে রেখে কখনো মিষ্টি হাসি দিয়েছেন, আবার কখনো চোখ বন্ধ করে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এই দাঁড়িয়ে থাকা শাড়ির আঁচল ছাড়িয়ে প্রকাশ করেও নিজেকে আবেদনময়ী করে তুলেছেন।
তার এই নতুন লুক প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন পরীমনি। কমেন্টে অনেকেই তার সাজ ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন— ‘কী সুন্দর!’ আরেক নেটিজেন লিখেছেন— এই লুকে দারুণ লাগছে অভিনেত্রীকে।



