শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

নতুন খবর দিলেন ডিএ তায়েব ও পলি

নতুন খবর দিলেন ডিএ তায়েব ও পলি...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ৬:২২ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ৬:২২ পিএম
নতুন খবর দিলেন ডিএ তায়েব ও পলি

নব্বই দশকের আলোচিত নায়িকা পলি ও জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব।

নব্বই দশকের আলোচিত নায়িকা পলি ও জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েবকে নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা চলছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সিনেমা হল পরিদর্শন এবং ঘরোয়া আড্ডায় তাদের নিয়মিত উপস্থিতি সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে।

অভিনেতা ডিএ তায়েব দীর্ঘ ২৫ বছর পুলিশ বিভাগে সফলভাবে দায়িত্ব পালনের পর অভিনয়ে মন দিতে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। ‘সোনা বন্ধু’, ‘ইশা খাঁ’ এবং সর্বশেষ ২০২৬ সালের আলোচিত অ্যাকশন-থ্রিলার ‘অফিসার’ সিনেমার মাধ্যমে তিনি বড়পর্দায় নিজের অবস্থান শক্ত করেছেন।

অন্যদিকে নব্বইয়ের দশকের আলোচিত নায়িকা পলি তার ক্যারিয়ারে অনেক সফল বাণিজ্যিক সিনেমা উপহার দিয়েছেন। মাঝে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও ডিএ তায়েবের সঙ্গে এই যোগাযোগের মাধ্যমে তিনি আবার আলোচনায় ফিরে এসেছেন। সম্প্রতি ডিএ তায়েবের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অফিসার’ প্রেক্ষাগৃহে প্রদর্শনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলি।

এ ছাড়া ডিএ তায়েবের আমন্ত্রণে তার বাসায় আয়োজিত একটি ঘরোয়া পার্টিতে পলির নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এ দুই তারকার একসঙ্গে উপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।

এদিকে মিডিয়ায় নতুন কাজের গুঞ্জন শুরু হয়েছে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে তারা জানিয়েছেন, ভালো গল্প এবং ব্যতিক্রমী চরিত্র পেলে বড়পর্দায় বা কোনো হাই-প্রোফাইল ওয়েব প্রজেক্টে তারা একসঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ