রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

৮ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না একমাত্র শিক্ষার্থীকে

৮ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না একমাত্র শিক্ষার্থীকে...

স
সুমিত রয়· প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম
৮ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না একমাত্র শিক্ষার্থীকে

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া রাজু আহমেদ নামের ওই শিক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য হয়েছে।

কলেজটিতে আটজন শিক্ষক কর্মরত থাকলেও একমাত্র পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির পাঠদানের মান ও শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে।

কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল জানান, ২০০২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। তবে প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে আটজন শিক্ষক থাকলেও কলেজের নিজস্ব কোনো পাকা একাডেমিক ভবন নেই। টিনশেড ঘরেই চলছে পাঠদান।

অধ্যক্ষের দাবি, এমপিওভুক্ত না হওয়া এবং প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে ভালো মানের শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হতে আগ্রহী হয় না। ফলে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে। এর ধারাবাহিকতায় চলতি বছর মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে সেই শিক্ষার্থীও একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে।

প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময় পার হলেও কলেজটির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থী সংকটের সমাধান হয়নি। আটজন শিক্ষক কর্মরত থাকার পরও একমাত্র পরীক্ষার্থীর উত্তীর্ণ হতে না পারার ঘটনা স্থানীয় শিক্ষাব্যবস্থায় কলেজটির পাঠদানের মান ও সার্বিক কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ