রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১২:১৪ এএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ১২:১৪ এএম
স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

তার ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন মিল্টন জানিয়েছেন, ড. আবদুল মঈন এখনো নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরও বলেন, ফুসফুসে সংক্রমণের কারণে নিবিড় পর্যবেক্ষণে রেখে ড. মঈনের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

এদিকে, এলজিআরডি মন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করতে চিকিৎসকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে গত ২১ অক্টোবর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হাসান ও শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ