সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ৫:২৬ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ৫:২৬ পিএম
ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি

ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরা।

আজ রোববার দুপুর ১টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি স্থানে চার-পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন দুপুরে সাংবাদিকদের বলেন, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে ‘গাজীপুরের ৪৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ জানায়, বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী ও বাসন এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। পরে শ্রমিকরা ধাওয়া দিলে আত্মরক্ষার্থে গিভেন্সি গ্রুপের ভেতরে আশ্রয় নেয় পুলিশ। এ সময় শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন।

বাইপাস সড়কের একটি ভবনের কার্যালয়ের কাচ, কয়েকটি গাড়ি এবং ভোগড়া বাইপাস মহাসড়কের পাশে টিনের বেড়া ভাঙচুর করা হয়েছে। পরে সড়কে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, গাজীপুরের একাধিক স্থানে চার থেকে পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে চলে যান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ