রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ৫:৫৯ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ৫:৫৯ পিএম
ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত

ফরিদপুরে একটি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঙ্গে ওই বিদ্যালয়ের এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষককে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ওই ভিডিও ভাইরাল হয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ২০ সেকেন্ডের ওই ভিডিওতে অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামের পরিচালিত কোচিং সেন্টারের ভেতর ওই ছাত্রীর সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় দেখা যায়।

টি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা তীব্র নিন্দা জানান এবং ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি এলাকার শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে মর্যাদাপূর্ণ স্থান দখল করে আছে। প্রতিষ্ঠানটিতে যুগের পর যুগ হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে আসছেন। সম্প্রতি শিক্ষাঙ্গনে কিছু শিক্ষকের কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিদ্যালয়টির সুনাম অক্ষুণ্ণ এবং নৈতিক পরিবেশ বজায় রাখতে সাধারণ শিক্ষার্থী, অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষায় এমন ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নজরুল ইসলাম আমাদের বিদ্যালয়ের একজন খণ্ডকালীন সহকারী শিক্ষক ছিলেন। তার আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাৎক্ষণিকভাবে তাকে স্কুল থেকে অব্যাহতি দিয়েছি। তাছাড়া যে ঘটনাটি ঘটেছে তা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে নয়, বরং তার নিজস্ব পরিচালিত একটি কোচিং সেন্টারে। তারপরও যেহেতু শিক্ষকের সঙ্গে একজন ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে, সেজন্য তাকে শাস্তিমূলকভাবে বিদ্যালয় থেকে বরখাস্ত করেছি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ