সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ৬:৩৩ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ৬:৩৩ পিএম
মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে গলায় ফাঁস নিয়ে রুমান তালুকদার (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) গভীর রাতে পৌর এলাকার নওয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রুমান তালুকদার ওই এলাকার ফুলমিয়া তালুকদারের ছেলে। তিনি আলফাডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পড়াশোনার পাশাপাশি রুমান প্রায়ই মায়ের কাছে টাকা চাইতেন। ঘটনার রাতেও তিনি মায়ের কাছে টাকা চান। এ নিয়ে মা টাকা দিতে না চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। পরে সবার অজান্তে নিজের ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নেন তিনি।

নিহতের মা নাজমা বেগম জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তিনি। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে মরদেহ নিচে নামান।

আলফাডাঙ্গা থানার ওসি মো. সোহেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সম্পন্ন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ