সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সীমান্তের ওপার থেকে শ্রমিকদের ইন্ধন দিয়ে অস্থিরতার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপার থেকে শ্রমিকদের ইন্ধন দিয়ে অস্থিরতার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ২:০৬ এএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ২:০৬ এএম
সীমান্তের ওপার থেকে শ্রমিকদের ইন্ধন দিয়ে অস্থিরতার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপার থেকে নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ইন্ধন দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শ্রমিক অসন্তোষ নিয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে যেসব তথ্য আছে, তাতে আমরা বিশ্লেষণ করে দেখেছি— নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন যোগাচ্ছে, যাতে অস্থিরতার সৃষ্টি করা যায়। যাতে আমাদের রপ্তানি বাণিজ্য ব্যাহত করা যায়, গার্মেন্টসের উৎপাদন ব্যাহত করা যায় এবং দেশে একটি অস্থিরতা সৃষ্টি করা যায়— এই পাঁয়তারা অনেকে করছে। আমরা অত্যন্ত কঠোরভাবে এসব মোকাবিলা করব।

তিনি বলেন, যারা সহিংস কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো অপতৎপরতা বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং যেকোনো সহিংসতার তৎপরতা তারা আইনের মাধ্যমে মোকাবিলা করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিশ্বাস করি সহিংস আন্দোলনের সঙ্গে কোনো শ্রমিক জড়িত না। কোনো সত্যিকার শ্রমিক সংগঠন এসব অনিয়ম-উচ্ছৃঙ্খল আচরণের সঙ্গে জড়িত না। তারা আলাপ-আলোচনা করবে, তাদের প্রতিনিধির নাম দেয়া হয়েছে, মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং সেই মজুরি বোর্ডের মাধ্যমে তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ হবে। শ্রমিকদের জীবন-মান যাতে উন্নত হয় এবং তাদের স্বার্থ যাতে রক্ষা হয় সেজন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ