সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৩:০৮ এএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ৩:০৮ এএম
১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লক্ষ্মীপুরে ১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ১৩ দিন পরও ফেরত না দেওয়ায় তা চাইতে গিয়ে হামলা ও মারধরের ঘটনায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার ছেলে পল্লী চিকিৎসক সাইফুল ইসলামকেও মারধর করা হয়। একই এলাকার শাকিল হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন আহত সাইফুল।

রোববার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজিরদিঘীরপাড় বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, ১০ মিনিটের জন্য সাইফুলের মোটরসাইকেল নিয়ে ১৩ দিন পার হলেও শাকিল তা ফেরত দিচ্ছিলেন না। মোটরসাইকেল নিয়ে দুপক্ষের লোকজনের বাজারের একটি দোকানে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু শাকিল বৈঠকে বসতে রাজি না হলে সাইফুল ও তার বাবা হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল ও বিপ্লব মিলে হোসেনকে মারধর করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার সময় মারধরে সাইফুলও আহত হন।

নিহত হোসেন কাজিরদিঘীরপাড় এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে ও স্থানীয় বাজারের টেইলার্স ব্যবসায়ী। তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

আহত সাইফুল ইসলাম জানান, ১৯ অক্টোবর ১০ মিনিটের কথা বলে শাকিল তার কাছ থেকে গাড়ি নিয়ে যান। এরপর ফেরত না দেওয়ায় বিষয়টি নিয়ে একাধিকবার কথা বলেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) গাড়ি ফেরত দেওয়ার কথা বলে তাদের বসতে ডাকেন। পরে তিনি, তার বাবা ও মেজো ভাই গাড়ি আনতে যান। তখন শাকিল তার বাবার বুকে ও নাকে আঘাত করেন। এতে তার বাবার মৃত্যু হয়। মারধরে তিনিও আহত হন। বাবার হত্যার বিচার দাবি করেন তিনি।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার জহুরুল ইসলাম রনি বলেন, মৃত অবস্থায় হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা আছে। অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে। মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ