সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

অর্থনীতি ও বাণিজ্য

২০২৭ সালে স্বর্ণের দামে বড় চমকের আভাস, কত হতে পারে দাম?

২০২৭ সালে স্বর্ণের দামে বড় চমকের আভাস, কত হতে পারে দাম?...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১০:২০ এএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ১০:২০ এএম
২০২৭ সালে স্বর্ণের দামে বড় চমকের আভাস, কত হতে পারে দাম?

স্বর্ণের দাম আগামী বছরে আরও বাড়তে পারে।

ভূরাজনৈতিক উত্তেজনার জেরে বিশ্ববাজারে স্বর্ণের দাম আগামী বছরে আরও বাড়তে পারে। ২০২৭ সালে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইউবিএস।

এমনকি আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ দাম ৫ হাজার ৪০০ ডলারে পৌঁছাতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। ট্রেডার্স ইউনিয়নের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, রয়টার্সের ৩০ জন বিশ্লেষক ও বাজার সংশ্লিষ্ট ব্যক্তির ওপর পরিচালিত জরিপে ২০২৭ সালে স্বর্ণের গড় দাম প্রতি আউন্স ৪ হাজার ৬৫০ ডলার হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ইউবিএসের পূর্বাভাস এই গড় হিসাবের চেয়ে অনেক বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বর ও পরের বছরের মার্চে দুই দফা সুদের হার বাড়ানোর পূর্বাভাস দিয়েছে ইউবিএস। তবে সুদের হার বাড়ানোর এই পূর্বাভাসের বিস্তারিত কারণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এদিকে মূল্যবান ধাতুর বাজারে রুপা নিয়েও আশাবাদী অবস্থানে রয়েছেন বাজার বিশ্লেষক পিটার স্পিনা। তার মতে, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং রুপা উত্তোলনের ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান দামে ধাতুটি বিনিয়োগের ভালো সুযোগ তৈরি করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে রুপা উৎপাদনের অল-ইন সাসটেইনিং কস্ট (এআইএসসি) ২৫ থেকে ৩৫ ডলারে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া স্বর্ণের বাজার বন্ধ হওয়ার পর ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচকে প্রায় ৪ শতাংশ উত্থানের বিষয়টিও আগের এক বিশ্লেষণে তুলে ধরেছিলেন স্পিনা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ