সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

যশোরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪১ নেতাকর্মী গ্রেফতার

যশোরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪১ নেতাকর্মী গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৭:২১ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ৭:২১ পিএম
যশোরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪১ নেতাকর্মী গ্রেফতার

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে জেলার আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।

গ্রেফতারের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসবিরোধী আইনে মামলা এবং অন্য ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। পরে স্ব স্ব আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানিয়েছে, যশোর সদরে ১৭ জন, চৌগাছা উপজেলাতে ২ জন, মণিরামপুরে ৩ জন, শার্শাতে ২ জন, অভয়নগর ৪ জন, কেশবপুর ৩ জন, বাঘারপাড়া ৪ জন, বেনাপোলে ৪ জন ও ঝিকরগাছাতে ২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত রোববার ভোরে বিভিন্ন স্লোগান দিয়ে যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল হয়েছে। অসংখ্য নারী-পুরুষের সঙ্গে যুবদলের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

টিতে দেখা যায়, শহরের লালদীঘি থেকে শুরু করে মিছিলটি মাইকপট্টি প্রদক্ষিণ করে। এই মিছিলের নেতৃত্ব দেন নীলগঞ্জ এলাকার বাসিন্দা ও যুবলীগকর্মী শেখ শহিদ। এ ঘটনায় সোমবার শেখ শহিদসহ সন্দেহভাজন ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ