মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

যশোরে বোরকা ও মাস্ক পরে ঝটিকা মিছিল, যুবলীগ নেতা আটক

যশোরে বোরকা ও মাস্ক পরে ঝটিকা মিছিল, যুবলীগ নেতা আটক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৭:২১ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ৭:২১ পিএম
যশোরে বোরকা ও মাস্ক পরে ঝটিকা মিছিল, যুবলীগ নেতা আটক

যশোর শহরের লালদীঘিরপাড় এলাকায় মাস্ক এবং বোরকা পরিহিত অবস্থায় ঝটিকা মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা। এ ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম রহমত নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

রফিকুল ইসলাম রহমত শহর যুবলীগের নির্বাহী সদস্য হিসেবে পরিচিত। তিনি যশোর শহরের পুরাতন কসবা পুলিশ লাইন টালিখোলা এলাকার মাওলানা আব্দুল কাদেরের ছেলে।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে জানান, রহমত যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এলাকায় তিনি টাক মিলনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে অতীতে মাদক ও অস্ত্রসংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রোববার দিবাগত রাতে উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে সরকারবিরোধী নানা স্লোগান দিয়ে একটি মিছিল হয়। মিছিলে মুখে মাস্ক পরে এবং বোরকা পরিহিত অবস্থায় নারী-পুরুষ মিলিয়ে কয়েকজন অংশ নেন।

মিছিলটি শহরের লালদীঘিরপাড় ও মাইকপট্টি হয়ে যুবলীগ নেতা হাজি সুমনের বাড়ির সামনে গিয়ে শেষ হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ