সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম
দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগে দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল আমিরুল ইসলাম (৩৯) নামের এক মোটরসাইকেল আরোহীর। সোমবার (২ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের নিচে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় বসবাস করতেন। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় শনাক্ত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী অটোরিকশাচালক মো. ইমরান ফকির জানান, রায়েরবাগ ফুটওভার ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় দেখলাম ঢাকাগামী দুটি বাস একে অপরের সঙ্গে বিপজ্জনকভাবে পাল্লাপাল্লি করে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল। এর মধ্যে একটি বাস আগে যাত্রাবাড়ীর দিকে চলে যায়। পরে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটের হানিফ পরিবহণের একটি বাস রায়েরবাগ ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এ সময় তার মাথা থেঁতলে প্রচুর রক্ত ঝরছিল। পরে স্থানীয় কিছু মানুষের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ