বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

এনজিওর মামলায় গৃহবধূ গ্রেফতারের পর জামিন

এনজিওর মামলায় গৃহবধূ গ্রেফতারের পর জামিন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম
এনজিওর মামলায় গৃহবধূ গ্রেফতারের পর জামিন

কুমিল্লার নাঙ্গলকোটে ঋণের বকেয়া টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে ফাতেমা (২৪) নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

একটি বেসরকারি সংস্থার (এনজিও) দায়ের করা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জামিন দেন।

রোববার (১ নভেম্বর) রাতে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চারজানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফাতেমা ওই গ্রামের সাগর আহমেদের স্ত্রী।

ফাতেমার ভাই খলিল জানান, তার বোন একটি বেসরকারি সংস্থা থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের পুরো টাকা পরিশোধ করার পরও সংস্থাটির কর্মীরা তার কাছে আরও ৩৫ হাজার টাকা পাওনা দাবি করে আসছিলেন। রোববার সন্ধ্যায় সংস্থাটির লোকজন তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে যান। এর কয়েক ঘণ্টা পর পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

তবে ওই এনজিওর শাখা ব্যবস্থাপক ইমরুল কায়েসের দাবি, ফাতেমার কাছে তাদের প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা পাওনা রয়েছে। গত ৮-৯ মাস ধরে তিনি কোনো কিস্তি পরিশোধ করেননি। এ কারণে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ফাতেমাকে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানানো হয়েছিল এবং বকেয়া টাকা পরিশোধ করতে বলা হয়েছিল।

নাঙ্গলকোট থানার এএসআই আনোয়ার হোসেন বলেন, ফাতেমার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। পরোয়ানা কার্যকরের জন্য একজন নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ