মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর জামায়াত নেতার পদ স্থগিত

ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর জামায়াত নেতার পদ স্থগিত...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১:১২ এএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ১:১২ এএম
ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর জামায়াত নেতার পদ স্থগিত

ময়মনসিংহ নগর জামায়াতের এক নেতার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তার রুকন পদ স্থগিত করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় জরুরি সভা ডেকে দলের মহানগর কমিটি এ সিদ্ধান্ত নেয়।

এদিকে, ওই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে উল্লেখ করে ওই জামায়াত নেতা থানায় লিখিত অভিযোগ করেন।

পদ স্থগিত হওয়া মো. শহীদুল্লাহ (৪৬) জামায়াতের ময়মনসিংহ নগরের নতুন বাজার থানা শাখার রুকনের দায়িত্বে ছিলেন। তিনি নগরের নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী।

সোমবার দুপুরে একটি ফেসবুক গ্রুপে ভিডিও ও ছবি পোস্ট করে তাতে লেখা হয়, প্রবাসীর স্ত্রীর সঙ্গে ময়মনসিংহ ওয়ার্ড জামায়াত নেতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. শহীদুল্লাহ। এতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার ও পরিবারের ক্ষতি ও মানহানি করার উদ্দেশ্যে তার ও তার স্ত্রীর ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পাদনা করে ছবি ও ভিডিও তৈরি করেছে।

জানতে চাইলে মো. শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘ভিডিওটি আমার স্ত্রীর সঙ্গে ধারণ করা। কীভাবে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা আমি বলতে পারছি না। অজ্ঞাতপরিচয় কেউ শত্রুতাবশত আমার মোবাইল ফোন থেকে এটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে।

এ বিষয়ে ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সাংবাদিকদের বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত। আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি দাবি করেন, ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা। তার ফোন হ্যাক করে বা অন্য কোনোভাবে কে বা কারা ভিডিওটি ছড়িয়ে দিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় শহীদুল্লাহ সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও বলেন, ‘বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত তার রুকন পদ স্থগিত করা হয়েছে। এটি নৈতিক স্খলনজনিত বিষয় বিবেচনায় নিয়েই পদক্ষেপ নেওয়া হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ