নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন ইসমাইল (৩০), কামরুল (৫৫), তপন (৩৮) ও নাইমুল (৩০)। তাদের মধ্যে ইসমাইলের শরীরের ২০ শতাংশ, কামরুলের ২৫ শতাংশ, তপনের ১২ শতাংশ এবং নাইমুলের ৪২ শতাংশ পুড়ে গেছে। নাইমুলের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ চারজনকে ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে নাইমুলের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৪২ শতাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।



