মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

যশোর শহরের গরিব শাহ মাজারের সামনের বকুলতলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। সিসিটিভি ফুটেজে তিন যুবককে এই ঘটনায় জড়িত থাকতে দেখা গেছে।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ২:১৪ এএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ২:১৪ এএম
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

যশোর শহরের গরিব শাহ মাজারের সামনের বকুলতলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে সোমবার ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সময় স্মৃতিস্তম্ভটির দক্ষিণ পাশে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কয়েকজন নেতা ঘটনার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, জুলাই স্মৃতিস্তম্ভের দক্ষিণ পাশে নিচ থেকে ৬-৭ ফুট পর্যন্ত পোড়া দাগ রয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিন যুবক স্মৃতিস্তম্ভটির কাছে যান। তাদের মধ্যে দুজন নিচের অংশে পেট্রল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তৃতীয়জন ঘটনাটি ভিডিও করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ