চলতি সপ্তাহের শেষে টানা তিন দিনের ছুটি মিলতে যাচ্ছে। তবে সবাই টানা এই ছুটি পাবেন না। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই সুযোগ পাবে।
শুক্রবার (৬ নভেম্বর) ছুটির সূচি অনুযায়ী শুরু হবে তিন দিনের এই ছুটি। পরদিন শনিবার (৭ নভেম্বর) সাপ্তাহিক ছুটির পাশাপাশি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এই উপলক্ষে আলাদা কোনো ছুটি পাওয়া যাচ্ছে না।
পরদিন রোববার (৮ নভেম্বর) শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শ্যামাপূজা সনাতন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী কালীর আরাধনার মধ্য দিয়ে এ পূজা উদ্যাপন করা হয়। একই দিনে দীপাবলি উৎসবও হয়।
শ্যামাপূজা উপলক্ষে এই ছুটির আওতায় থাকবে শুধু সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুক্র, শনি ও রোববার টানা তিন দিন বন্ধ থাকবে।






