বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেফতার ৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেফতার ৮...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেফতার ৮

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজনের বিরুদ্ধে অপর ছয়জনকে অবৈধভাবে ভারতে যেতে সহযোগিতা করার অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় অভিযান চালায় এসআরবি-৯-এর একটি দল। এ সময় স্থানীয় একটি বসতঘরে কয়েকজন ব্যক্তি বৈধ পাসপোর্ট, ভিসা ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে আটজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—কুলাউড়ার সঞ্জরপুর গ্রামের মো. হারিছ আলী (৩৫) ও আবুল আলী (৪৫) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আমিনুর শরীফ (৪২), মো. মফিজুর শিকদার (৪৩), কামরুল মোল্যা (৪৬), ইয়ামিন মোল্যা (৪৫), সুখলাল বিশ্বাস (৪১) ও গোপালগঞ্জ সদর উপজেলার মো. জিহাদ সরদার (৪০)।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, হারিছ আলী ও আবুল আলী অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতে সহযোগিতা করছিলেন বলে অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিরা কেউই ভারতে যাওয়ার বৈধ পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ