শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২১ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২১ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২১ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলনের ঘটনায় শ্রমিকদের উসকানি দেওয়া ও নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দেড় হাজার আসামি করে মামলা করেছে পুলিশ।

বুধবার রাতে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসআই মিলন ফকির বাদী হয়ে মামলাটি করেছেন।

এ মামলায় ফতুল্লার লামাপাড়া এলাকার শামীম হাসান (২৮), কোতালেরবাগ বউবাজার এলাকার মামুন (২৬), ফতুল্লা রেলস্টেশন এলাকার ওমর ফারুক (৩৮), রামারবাগ এলাকার ইমন (২৬), কোতালেরবাগ এলাকার শাহিন আহম্মেদ (২২) এবং কায়েমপুর এলাকার আতিকুর রহমানকে (২৫) গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে উল্লিখিত আসামিদের মধ্যে ফতুল্লার কাঠেরপুল এলাকার যুবলীগ নেতা আজমত আলী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের থানা সহ-সভাপতি মোস্তফা কামাল, কার্যকরী সদস্য মজিবর, নারায়ণগঞ্জ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি টিপু সুলতান, মোফাজ্জল হোসেন চুন্নু, রাকিব হোসেন, ওয়াসিম, রতন, মো. রাকিব এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহাগ ও সেলিম, প্রজন্ম লীগের ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি জনির নাম রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ